সবজির কোরমা
লাইফস্টাইল

সবজির কোরমা

লাইফস্টাইল ডেস্ক: বাজারে শীতকালীন নানা সতেজ শাক-সবজিতে ভরপুর। পুষ্টিগুণে শীতের শাক-সবজির জুড়ি নেই। শাক-সবজি ছাড়া অনেকের চলে না। সব সময় এক রকম সবজি থেতে আমরা অবস্তু। খাবারে ভিন্নতা আনতে তৈরী করতে পারেন সবজির কোরমা। শীতের এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের সবজি। সেসব দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন সবজির কোরমা। রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ

ফুলকপির টুকরা- ২ কাপ

শালগম- ১ কাপ

আলু- আধাকাপ

গাজর- আধাকাপ

মটরশুঁটি- আধাকাপ

ভাঁজ খোলা পেঁয়াজ- আধাকাপ

বাটন মাশরুম- আধাকাপ

বাঁধাকপি- ১ কাপ

টকদই- আধাকাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- আধা টেবিল চামচ

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

কাঁচা মরিচ চেরা- ৬-৭টি

লেবুর রস- ১ টেবিল চামচ

চিনি- ১ টেবিল চামচ

তেল-ঘি- পরিমাণমতো

পোস্ত ও বাদাম বাটা- ১ টেবিল চামচ করে।

পদ্ধতি

প্রথমে আলু ও ফুলকপি তেলে ভেজে নিন। শালগম ও গাজর আলাদা করে সেদ্ধ করে নিন। বাঁধাকপি-মটরশুঁটি ভাঁপিয়ে নিন। মাশরুম ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক তুলে নিন। একটি কড়াইতে ঘি-তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি হয়ে এলে গরম মসলা ছাড়া বাটা মসলা দিয়ে কষান। দই, চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে কষানো মসলা দিয়ে অনবরত নাড়তে থাকুন।

এরপর সবজি, লেবুর রস, কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। সবজি সেদ্ধ হলে পোস্ত ও বাদাম বাটা গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দমে রাখুন। সবজি তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা