লাইফস্টাইল

শীতে আরামদায়ক ৫ চা

লাইফস্টাইল ডেস্ক: শীতের সকালে কিংবা সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক কাপ চা আপনাকে করবে চনমনে। শীতে শরীর ভালো রাখার জন্য এমনই ৫ ধরনের চায়ের রেসিপি।

আদার চা
শীতল দিনে উষ্ণ থাকতে আদার চা অতুলনীয়। পানিতে আদা টুকরো দিয়ে উচ্চতাপে ফুটিয়ে নিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে লবঙ্গ দিয়ে রেখে দিন ৫ থেকে ১০ মিনিট। এরপর কাপে ঢেলে মধু ও লেবু মিশিয়ে পরিবেশন করুন। চাইলে টি ব্যাগ ফেলে লিকার চা বানিয়ে খেতে পারেন।

স্পাইসি মিন্ট টি
গলার খুসখুসে ভাব থেকে রেহাই পেতে পান করুন স্পাইসি মিন্টি টি। ৬ কাপ পানিতে ২ টুকরো দারুচিনি, ৪টি লবঙ্গ, ৪টি গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ২ কাপ পুদিনা পাতা দিয়ে নামিয়ে ঢেকে রাখুন। ৫ মিনিট পর ছেঁকে মধু মিশিয়ে পান করুন।

মসলা দুধ চা
যারা দুধ চা খেতে পছন্দ করেন, তাদের জন্য এই চা। ৪টি লবঙ্গ ও ২টি গোলমরিচ একসঙ্গে গুঁড়া করে নিন। ২ কাপ পানি দিয়ে দিন চুলায়। পানিতে ১/৪ চা চামচ আদা গুঁড়া, লবঙ্গ ও গোলমরিচ গুঁড়া, একটি বড় দারুচিনির টুকরা দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে টি ব্যাগ দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। এর মধ্যে ফ্রাই প্যানে দুধ জ্বাল দিয়ে ঘন করে কাপে ঢালুন। চায়ের মিশ্রণ ছেঁকে মিশিয়ে নিন দুধের সঙ্গে। স্বাদ মতো চিনি মিশিয়ে পরিবেশন করুন মসলা দুধ চা।

ওয়ার্ম স্পাইসড টি
৬ টুকরা এলাচ ও আধা চা চামচ আস্ত গোলমরিচ একসঙ্গে থেঁতো করে নিন। ৫ কাপ পানি দিন চুলায়। ফুটে উঠলে এই মিশ্রণটির পাশাপাশি ২ টুকরা দারুচিনি, ৮টি লবঙ্গ, ৩টি স্টার মসলা ও ১ চা চামচ আদা কুচি দিয়ে জ্বাল কমিয়ে রেখে দিন ৫ মিনিট। এরপর ৫টি টি ব্যাগ দিয়ে আরও ৫ মিনিট রেখে ছেঁকে নিন। দুধ ও চিনি মিশিয়ে পরিবেশন করুন।

তুলসি চা
১ কাপ পানিতে ১/৪ কাপ তুলসি পাতা ফেলে ফুটিয়ে নিন। ফুটে উঠলে চুলার জ্বাল একদম কমিয়ে রেখে দিন ১০ মিনিট। এরপর ছেঁকে মধু ও লেবু মিশিয়ে পান করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা