লাইফস্টাইল

হাঁসের কাচ্চি বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক: ভোজন রসিকদের কাছে বিরিয়ানি খুব প্রিয় একটি খাবার। আর কাচ্চি বিরিয়ানি তো কম বেশি সবাই পছন্দ করেন। এবার খাবারে ভিন্ন স্বাদ আনতে তৈরী করতে পারেন হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি। শীতকালে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। তাহলে চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ:-

বাসমতি চাল- ৫০০ গ্রাম

হাঁসের মাংস- এক কেজি

টকদই- আধা কাপ

গরম মসলা- গুঁড়া দুই চা চামচ

জায়ফল-জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ

গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ

রসুন বাটা- এক টেবিল চামচ

আদা বাটা- দুই টেবিল চামচ

টমেটো কেচাপ- এক টেবিল চামচ

কাঁচা মরিচ বাটা- এক টেবিল চামচ

পুদিনা পাতা বাটা- এক টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- এক চামচ

কেওড়া জল- এক টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

শাহি জিরা- এক চা চামচ

সাদা গোল মরিচ- এক চা চামচ

দারুচিনি- দুই টুকরা

এলাচ- তিন-চারটি

জর্দার রং- দুই চা চামচ

আলু- আধা কেজি

ঘি আধা- কাপ+চার ভাগের এক কাপ

আলু বোখারা- আট-দশটি

গুঁড়া দুধ- আধা কাপ

জায়ফল- সামান্য

মালাই- চার টেবিল চামচ

কিশমিশ- দশ-বারোটি

মাওয়া- আধা কাপ

বাদাম কুচি- আধা কাপ

পোস্তবাটা- এক টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- আট-দশটি।

পদ্ধতি

১. বিরিয়ানির চাল মিনিট ত্রিশেক আগে ভিজিয়ে রাখুন। একটি পরিষ্কার বড় পাতিল নিন। তাতে আড়াই লিটার পানি দিয়ে চুলায় বসান। এরপর তাতে দিন এক চা চামচ শাহিজিরা, এক চা চামচ গোল মরিচ, দুই টুকরা দারুচিনি ও স্বাদমতো লবণ। এবার তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেখান থেকে এক কাপ মাড় তুলে রাখুন। কড়াইতে আধা কাপ ঘি দিয়ে তাতে আলু জর্দার রং ও লবণ মেখে ভেজে নিন। এবার সেই ঘিয়ে মালাই, গুঁড়া দুধ, পোস্তবাটা ও এক কাপ মাড় ভালোভাবে মিশিয়ে নিন।

২. হাঁসের মাংস লবণ মেখে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। বেরেস্তা-আদা-রসুন বাটা, টমেটো কেচাপ, টকদই, কাঁচা মরিচ বাটা, পুদিনা পাতা, কেওড়াজল, আধা বাটা, সব গুঁড়া ও বাটা মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখুন ঘণ্টা চারেক।

৩. যে হাঁড়িতে কাচ্চি রান্না করবেন তাতে মাংস দিয়ে ভাজা আলু, আলুবোখারা পাঁচ-ছয়টি কাঁচা মরিচ ছড়িয়ে দিতে হবে। এরপর তাতে অর্ধেক ভাত দিন। তার উপর দুধের মিশ্রণ অর্ধেক ঢেলে দিন। এবার বাকি অর্ধেক ভাত দিয়ে উপরে আটা দিয়ে রুটির কাইয়ের মতো করে ঢাকনার মুখ আটকে দিন। বেশি আঁচে ১০ মিনিট, মাঝারি আঁচে ১০ মিনিট এবং অল্প আঁচে এক ঘণ্টা রান্না করুন। চুলা বন্ধ করার আধা ঘণ্টা পর হাঁড়ির ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হাঁসের কাচ্চি বিরিয়ানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা