লাইফস্টাইল

নারিকেল দুধে হাঁসের মাংস

লাইফস্টাইল ডেস্ক: ভোজন রসিকদের কাছে হাঁস খুব প্রিয় একটি খাবার। হাঁস কম বেশি সবাই পছন্দ করেন। শীতকালে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। হাঁসের মাংসের স্বাদ আরও বেশি ভালো হয় যখন এর সঙ্গে নারিকেল দুধ যোগ হয়। জেনে নেওয়া যাক নারিকেল দুধে হাঁসের মাংস তৈরির রেসিপি-

উপকরণ

চামড়াসহ টুকরা করা হাঁস- ১টি

ঘন নারিকেল দুধ- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১.৫ কাপ

পেঁয়াজ বাটা- ১/২ কাপ

আদা বাটা- ১.৫ টেবিল চামচ

রসুন বাটা- ১.৫ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

হলুদ গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ২ চা চামচ

গরম মসলা- (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে

তেল- ১/৩ কাপ।

পদ্ধতি

১.তেলে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে অর্ধেকটা তুলে নিন। বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এরপর একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে হাঁসের মাংস দিয়ে আরেকবার কষিয়ে নিন।

২.পানি শুকিয়ে গেলে আরও কিছুটা নারিকেল দুধ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে অবশিষ্ট নারিকেল দুধ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিন। তুলে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। এবার মাংস পরিবেশনের জন্য তৈরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা