সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপির কোরমার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতের সবজি ফুলকপি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। সব রকমের রান্নাই এই সবজি দিয়ে করা সম্ভব। চাইলে ফুলকপি দিয়ে কোরমাও রান্না করা যায়। পোলাও, ভাত, রুটি-পরোটা সব কিছুর খাওয়া যাবে এ কোরমা। চলুন জেনে নেই ফুলকপির কোরমার রেসিপি।

আরও পড়ুন: মটরশুঁটি পোলাওয়ের রেসিপি

তৈরি করতে যা লাগবে

ফুলকপি ১টি, টমেটো কুচি, আদা বাটা, কয়েকটি কাঁচা মরিচ, কড়াইশুঁটি, আস্ত জিরা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা গরম মসলা, গরম মসলা গুঁড়া, তেজপাতা, শুকনো মরিচ, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, লবণ স্বাদমতো, চিনি, তেল ও ঘি।

যেভাবে তৈরি করবেন

ফুলকপি কেটে গরম পানিতে নুন দিয়ে সামান্য ভাপ দিয়ে নিতে হবে। ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। ঐ ফুলকপিতে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা ও সামান্য সরিষার তেল মাখিয়ে রাখতে হবে। কাজুবাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে আস্ত গরম মসলা, আস্ত জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোঁড়ন দিতে হবে। একটু ভেজে নিয়ে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে নাড়তে হবে। টমেটো গলে গেলে জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি, চারমগজ, পোস্ত বাটা দিয়ে মসলা কষাতে হবে।

আরও পড়ুন: ব্রণ দূর করবে যেসব পানীয়

মসলা থেকে তেল বের হতে শুরু করলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে। মসলার সঙ্গে ফুলকপি মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে ও ফুলকপি সেদ্ধ হলে উপর থেকে গরম মশলার গুঁড়া আর ঘি ছড়িয়ে দিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা