চিড়ার চপ
লাইফস্টাইল

চিড়ার চপ

সান নিউজ ডেস্ক: সবার ঘরেই চিড়া-মুড়ি থাকে। শুকনো খাবারের মধ্যে চিড়ার স্বাস্থ্যের জন্যও ভালো আবার পেটও দ্রুত ভরায়। অবসরে মচমচে চিড়া ভাজা খেতে তো সবাই পছন্দ করেন।

চিড়া দিয়ে মুখোরোচক নানা পদ তৈরি করা যায়। এ ছাড়াও চিড়া দিয়ে তৈরি করতে পারেন মচমচে চপ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ‏চিড়া আধা কাপ
২. পেঁয়াজ কুচি ১/৩ কাপ ‏
৩. মরিচ কুচি ১ চা চামচ ‏কাচা
৪. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ‏
৫. ‏ভাজা ধনিয়ার গুঁড়া আধা চা চামচ
৬. ‏হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
৭. ‏শুকনো মরিচের গুঁড়া ১/৪ চা চামচ
৮. ‏লবণ পরিমাণমতো ও
৯. তেল পরিমাণ অনুযায়ী।

পদ্ধতি

চিড়া ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে পানি ঝরিয়ে নিন। তেল বাদে বাকি সব উপকরণ একটি পাত্রে নিয়ে নিন।

এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে চপের আকারে তৈরি করে নিন।

অন্যদিকে কড়াইতে পরিমাণমতো তেল গরম করে নিন। তারপর চপগুলো তেলে ছেড়ে দিন। হালকা আঁচে সময় নিয়ে ভাজুন।

বাদামি রঙা হয়ে এলে নামিয়ে পছন্দমতো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে চিড়ার চপ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা