ফুলকপির বিরিয়ানি
লাইফস্টাইল

ফুলকপির বিরিয়ানি

সান নিউজ ডেস্ক: শীতের সবজি এখন বাজারে। আর এরমধ্যে ফুলকপি অন্যতম। এটি পুষ্টিসমৃদ্ধ সবজি। এই সবজি খেতে সবাই পছন্দ করেন। স্বাদে ও পুষ্টিতে অনন্য এক সবজি হলো ফুলকপি।

বিভিন্ন উপায়ে ফুলকপির বাহারি পদ তৈরি করা যায়। তেমনি ভিন্ন স্বাদের রেসিপি ফুলকপির বিরিয়ানি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। দারুন স্বাদের এই বিরিয়ানি তৈরি করাও বেশ সহজ। জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:-১. ফুলকপির টুকরো ৫০০ গ্রাম
২. বাসমতি চাল ৫০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি এক কাপ
৪. ভাজা পেঁয়াজ আধা কাপ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. জিরা বাটা ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. মরিচের গুঁড়া আধা চা চামচ
১০. এলাচ ২টি
১১. দারুচিনি ২টি
১২. কেওড়া জল আধা চামচ
১৩. কাঁচা মরিচ ৩টি
১৪. লবণ স্বাদমতো
১৫. তেল ৪-৫ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার কড়াইতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো কষিয়ে নিন।

অল্প পানি মিশিয়ে ফুলকপি কষাতে থাকুন। আধা সেদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন।

এরপর আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো।

চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপি মিশিয়ে দিন।

এরপর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন।

এরপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ফুলকপির বিরিয়ানি। এটি যেমন সুস্বাদু, ঠিক তেমনই স্বাস্থ্যকরও বটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা