সেমাই পিঠা তৈরির রেসিপি
লাইফস্টাইল

সেমাই পিঠা তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: শীত এলেই বাঙালির পিঠা ছাড়া শীত যেন পরিপূর্ণ হয় না। শীতের দিনে খেজুরের গুড় দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। আর সেমাই পিঠা সেই তালিকার মধ্যে অন্যতম। তবে তৈরি করার পদ্ধতি অনেকটা সেমাইয়ের মতো বলে একে সেমাই পিঠা নামেই বেশি ডাকা হয়। এটি খেতে ভীষণ মজা।

উপকরণ:-চালের গুঁড়া- ৪ কাপ

চিনি- স্বাদমতো

তরল দুধ- ৪ লিটার

কনডেন্সড মিল্ক- স্বাদমতো

খেজুরের গুড়- ৩ কাপ

এলাচ গুঁড়া- ২ চা চামচ

পানি- পরিমাণমতো

লবণ- সামান্য

কিশমিশ- পরিবেশনের জন্য।

প্রস্তুত পদ্ধতি

প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিন। এরপর হাঁড়ি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে ডো ভালোভাবে ময়ান করে নিন। এরপর তা থেকে লেচি কেটে সেমাই তৈরি করে নিন। সেমাই তৈরি হয়ে গেলে চুলায় অন্য একটি পরিষ্কার হাঁড়ি দিয়ে তাতে দুধ দিন। দুধ ফুটে উঠলে সেখান থেকে এককাপ দুধ তুলে রাখবেন।

এরপর তুলে রাখা দুধ প্রথমে ঠাণ্ডা করে নিয়ে তাতে গুড় গলিয়ে রাখবেন। এবার চুলায় থাকা দুধের হাঁড়িতে কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়া দিয়ে জ্বাল দিন। এবার তাতে তৈরি করে রাখা সেমাই দিয়ে দিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। সেমাই যখন অনেকটা ঠাণ্ডা হয়ে আসবে তখন দুধ ও গুড়ের মিশ্রণ তাতে ঢেলে দিন। এরপর উপরে কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা