বাঁধাকপির ভর্তা
লাইফস্টাইল

বাঁধাকপির ভর্তা

সান নিউজ ডেস্ক: শীতের সকালে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিংবা বিকেলে চিতই পিঠার সঙ্গে নানা পদের ভর্তা অমৃত তুল্য। বাঁধাকপির ভর্তার রেসিপি মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে এই ভর্তার স্বাদ। চেখে দেখতে তৈরি করে ফেলুন মজাদার বাঁধাকপির ভর্তা। শীতের সবজি হওয়ায় বেশ সস্তায় পেয়ে যাবেন সবজিটি। জেনে নিন রেসিপি-

উপকরণ:-১. বাঁধাকপি কুচি ১ কাপ
২. যে কোনো মাছ ২ টুকরো
৩. কাঁচা মরিচ ৫-৬ টি
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৬. শুকনো মরিচ ৩-৪ টি
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. ধনে পাতা প্রয়োজনমতো
৯. লবণ পরিমাণমতো

পদ্ধতি
বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি করে নিন প্রথমেই। এরপর কিছুক্ষণ ভাপে আধা সেদ্ধ করে নিন। এবার একটি প্যানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে এর মধ্যে কাঁচা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি,শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখুন। একই প্যানে মাছ এপিট ওপিট উল্টে ভেজে নিন। এর মধ্যেই ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে টেলে নিন।

কিছুটা ঠান্ডা করে মাছের কাটা বেছে নিন। এবার সব উপকরণ, লবণ মিশিয়ে পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে বা মিক্সারে দিয়েও কাজটি করে নিতে পারেন। একেবারে মিহি না করে একটু আস্ত আস্ত রাখতে পারেন। সামান্য লেবুর রস দিতে পারেন সুঘ্রাণের জন্য। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বাঁধাকপির ভর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা