সংগৃহীত
বাণিজ্য

সবজির বাজারে চড়া দাম

নিজস্ব প্রতিবেদক: ভরা মৌসুমেও শীতকালীন সব সবজির দাম। বাজারে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে।

আরও পড়ুুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে আর মূলা কেজি ৫০ টাকা। এছাড়াও ফুলকপি ও বাধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়। আর প্রতি পিস লাউয়ের দাম ১০০-১২০ টাকা।

এদিকে, কয়েক সপ্তাহ আগেও আলুর দাম ছিল ৬০ টাকা কেজি থাকলেও বর্তমানে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর লাল আলু পাইকারিতে প্রতি কেজি ৯০-১০০ টাকা বিক্রি হচ্ছে। গাছ পেঁয়াজের দাম ৮০-১০০ টাকায়। এদিকে গোল বেগুন প্রতি কেজি বিক্রি ৮০ টাকা। ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটির কেজিও ৮০-১০০ টাকা।

আরও পড়ুুন: ভরা মৌসুমেও সবজির দাম চড়া

বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে খেতে নষ্ট হয়েছে শাকসবজি। তাই, এবার অন্যান্য বছরের তুলনায় দামও বৃদ্ধি পেয়েছে।

ক্রেতারা বলছেন শীতকালীন সবজির ভরা মৌসুম এখন। ব্যবসায়ীরা অজুহাত দেখালেও বাজারে শীতের সবজির সরবরাহ বেশি। এখন সে হিসেবে দাম কমার কথা। ভরা মৌসুমে এত বেশি দাম, আগে কখনো দেখা যায়নি।

বাজার করতে আসা নাঈমুর ইসলাম নামের এক ক্রেতা জানান, বছরের শেষের দিকে সবজির দাম কিছুটা কম থাকলেও নতুন বছরে সবজির দাম বাড়তি। বাজারে সরবরাহ বেশি আছে তারপরেও সবজির দাম নাগালের বাইরে।

আরও পড়ুুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সবজি বিক্রেতা হুসেইন জানান, আলুর দাম বেশি হওয়ায় অন্যান্য সবজির দামে তার প্রভাব পড়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা