শ্রদ্ধা কাপুর
লাইফস্টাইল

শ্রদ্ধা কাপুরের মতো রূপ-লাবণ্য পেতে ঘরোয়া টোটকা

লাইফস্টাইল ডেস্ক: বলিউডের আলোচিত নায়িকা শ্রদ্ধা কাপুর তার ঠাকুরমার দেওয়া ঘরোয়া টোটকাতে আজকের রূপের রানি হয়েছেন, সহজ, সরল জীবনযাপনে বিশ্বাসী শ্রদ্ধার রূপচর্চার রুটিনও খুব সাধারণ। শ্রদ্ধার সৌন্দর্যের মধ্যে একটি পূর্ব ইউরোপীয় ছোঁয়া আছে। স্বল্প মেক আপে বিশ্বাসী শ্রদ্ধার ইউএসপি হল তার কাঁচের মতো স্বচ্ছ ও আকর্ষণীয় ত্বক।

শ্রদ্ধা কাপুরের ভক্তরা তার এই স্বাভাবিক ও প্রাকৃতিক সৌন্দর্যকেই পছন্দ করে। বেশি মেক আপ না করলেও নিজের ত্বকের সৌন্দর্য বজায় রাখা নিয়ে সচেতন নায়িকা। তবে বাজার চলতি প্রোডাক্ট, যেখানে ক্ষতিকর রাসায়নিক আছে, সেগুলো তিনি ব্যবহার করেন না। ত্বক সুন্দর রাখতে তিনি ঘরোয়া টোটকাকেই বেছে নিয়েছেন।

এক সাক্ষাৎকারে শ্রদ্ধা নিজেই জানিয়েছেন, মাত্র চারটে সহজলভ্য উপাদান দিয়ে একটি ফেসপ্যাক মুখে লাগান শ্রদ্ধা। আর সেটা বাড়িতে নিজেই তৈরি করে নেন তিনি। এর জন্য প্রয়োজন হয় সামান্য দই, বেসন, তাজা হলুদের টুকরো এবং গোলাপ জল। মজার ব্যাপার হল অনেক ভেবে চিন্তে তৈরি করা এই একটি প্যাক দিয়েই একাধিক কাজ হয়ে যায় শ্রদ্ধার।

এই ঘরোয়া রূপটান একাধারে ত্বক পরিষ্কার রাখে এবং ত্বকে আর্দ্রতা যোগায়। আবার তার সঙ্গে সঙ্গে ত্বকে উজ্জ্বলতাও নিয়ে আসে। এই প্যাক যে কেউ অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর পেয়ে যেতে পারেন শ্রদ্ধা কাপুরের মতো উজ্জ্বল ত্বক।

প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুর বলিউডের প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের সন্তান হলেও তাকে সিনেমায় নিজের জায়গা প্রতিষ্ঠা করতে বেশ বেগ পেতে হয়েছে। সুন্দর মুখের জয় সর্বত্র, এই কথা যেমন ঠিক, তেমনই শুধুই সৌন্দর্য দিয়ে আর যাই হোক বলিউডে কেরিয়ার করা যায় না সেটাও ঠিক।

জানা গেছে, তিন পাত্তি নামের একটি ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শ্রদ্ধা। তবে প্রযোজক ও পরিচালকদের নজরে তিনি আসেন আশিকি-২ ছবি থেকে। বলা যায় যে তার মধ্যে যে অভিনয় প্রতিভা আছে সেটা এই ছবি থেকেই বোঝা যায়। ধীরে ধীরে কেরিয়ারে বিভিন্ন ছবির মাধ্যমে আরও বেশি প্রত্যয়ী হয়েছেন এই নায়িকা।

এর মধ্যে বলিউডের বড় বড় নায়িকাদের টেক্কা দিয়ে ইনস্টাগ্রামের রানির আসনে বসেছেন শ্রদ্ধা। ইন্সটাগ্রামে তার অনুগামীর সংখ্যা ৬৭ লক্ষ! এর মূল কারণ হল শ্রদ্ধা কখনওই সংয়ের মতো সাজেন না বা একগাদা মেক আপ করেন না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা