মাটন রোগান জোশ রেসিপি
লাইফস্টাইল

মাটন রোগান জোশ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মাটন বা খাসির মাংসের নানা পদ ভোজনরসিকদের রসনা তৃপ্তি মেটায় বিশেষ সব আয়োজনে। তবে খাসির মাংসের একই ধরনের রান্না খেয়ে এর প্রতি অনীহা এসে গেছে।

গতানুগতিক খাসির মাংসের সেই স্বাদ বদলাতে রাঁধতে পারেন মাটন রোগান জোশ।

জনপ্রিয় পদটি রেস্তোরাঁয় গিয়ে নিশ্চয়ই খেয়েছেন অনেকে। তবে এর রান্নার নিয়ম জানা না থাকায় বাড়িতে তৈরি করতে পারছেন না।

তাদের জন্য আজ থাকছে মাটন রোগান জোশের সহজ আর সঠিক রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মাটন রোগান জোশের রেসিপিটি-

উপকরণ:-১.খাসির মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি হাফ কাপ
৩. দই ১ কাপ
৪. আদা বাটা ২ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. বাদাম বাটা ১ চা চামচ
৭. কাশ্মিরি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ
৮. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
৯. ধনিয়া গুঁড়া ২ চা চামচ
১০. হলুদ গুঁড়া আধা চা চামচ
১১. জিরা গুঁড়া ১ চা চামচ
১২. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
১৩. লবঙ্গ ৪টি
১৪. এলাচ ৪-৫টি
১৫. দারুচিনি ৩ টুকরা
১৬. লবণ স্বাদমতো
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. তেল আধা কাপ

পদ্ধতি

প্রথমে খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ ছাড়া সব মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন এক ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন এক ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটি লোহার কড়াইতে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। অল্প লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার মাটন রোগান জোশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা