ঐশ্বরিয়া রাই বচ্চন
লাইফস্টাইল

আনারকলিতে পরিপূর্ণ ঐশ্বরিয়া

সান নিউজ ডেস্ক: কয়েকদিন আগে প্যারিসের ফ্যাশন শোতে ঐশ্বরিয়ার দিকেই জুম করা ছিল সব ক্যামেরা। প্যারিসের পর সেদিন দুবাইয়ের এক অনুষ্ঠানেও ঐশ্বরিয়া ছিলেন ফটোগ্রাফারদের প্রিয়মুখ। সব্যসাচির ডিজাইন করা ড্রেস আনারকলিতে তার রাজকীয় সৌন্দর্য ফুটে ওঠে দারুণভাবে।

বলিউডে এখনও ঐশ্বরিয়া রাই বচ্চনকে খুঁজে ফেরে পাপারাজ্জি চোখ। সহসা পুরনোদের কাতারে যাচ্ছেন না সাবেক এ বিশ্ব সুন্দরী। তার ফ্যাশনজ্ঞান এখনও উঠে আসে মিডিয়ার বিনোদন ফুলঝুড়িতে ।

ঐশ্বরিয়ার স্টাইলে পূর্ণতা এনে দিয়েছেন স্টাইলিস্ট আস্থা শর্মা। কালো স্লিভলেস আনারকলি পরা ঐশ্বরিয়ার দিকেই চোখ ছিল সবার। আনারকলিতে গোল্ডেন ও পিংক হেম এমব্রয়ডারি ছিল। এ ছাড়া ম্যাচ করা গোল্ডেন বর্ডারসহ একটা কালো দোপাট্টাও ছিল অ্যাশের গায়ে।

সব্যসাচির আইকনিক বেল্ট যেমন পরেন অ্যাশ, তেমনি তার হাতে সব্যসাচির পার্স ও তার নিজের পছন্দের আংটিও ছিল। কড়া মেকআপসহ কানে বড় দুল ছাড়াও প্রিয় লাল লিপস্টিকটা তার ফ্যাশনে নিয়ে আসে পরিপূর্ণতা। সূত্র: পিংকভিলা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা