ঐশ্বরিয়া রায় বচ্চন
লাইফস্টাইল

ঐশ্বরিয়ার মতো সাজুন

লাইফস্টাইল ডেস্ক: সম্প্রতি লরিয়াল ফ্যাশন উইকে যোগ দিতে প্যারিসে গিয়েছেন ঐশ্বরিয়া। প্যারিসে পৌঁছানোর পরই ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

শুভ্র পোশাকে প্যারিস ফ্যাশন উইক মাতালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন। একেবারেই ন্যাচারাল লুকে তাকে কতটা অসাধারণ দেখাচ্ছে তা নিশ্চয়ই ছবি দেখেই বুঝেছেন! তবে তার সাজ পোশাকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে গোলাপি ঠোঁট। সাধারণ সাজেও তিনি যেন অসাধারণ।

এবারের লরিয়াল ফ্যাশন উইক ভিন্নভাবে আয়োজন করা হয়েছে। আইফেল টাওয়ারের সামনেই মঞ্চ সাজানো হয়েছে। এই ফ্যাশন উইকে উপস্থিত হন হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, অ্যাম্বার হার্ড, ক্যামিলা ক্যাবলোসহ নামকরা সব নারীবাদীরা।

এই ফ্যাশন উইকে হেঁটেছেন বিশ্বের সব নামকরা মডেলরা। আর এই মঞ্চেই শুভ্রতায় সবাইকে মাতিয়েছেন ঐশ্বরিয়া। তার সাদা পোশাক ও গোলাপি ঠোঁট সবার নজর কেড়েছে। যদিও এয়ারপোর্ট থেকেই সবার নজর ছিলো লরিয়ালের ভারতীয় রাষ্ট্রদূত ঐশ্বর্য রায়য়ের দিকেই।

এই ফ্যাশন শো’তে ঐশ্বরিয়া উপস্থিত হন সাদা গাউনে। কুঁচি দেওয়া দুধ সাদা রঙের গাউন পরেছিলেন তিনি। তবে এই গাউনের কাট একেবারে অন্যরকম। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মেকআপও ছিল একেবারেই ন্যাচারাল।

চুলে ব্লো ডাই করে হালকা কার্ল করা। চোখে কালো কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। এতেই নজর কেড়েছেন ঐশ্বরিয়া। তার এই লুকটি ছিল সাধারণের মধ্যে অসাধারণ। সবাই তার সাজ পোশাকের প্রশংসা করেছেন।

আপনিও যদি চান ঘরে বসে সহজেই ঐশ্বরিয়ার এই লুকটি করতে পারেন। কীভাবে করবেন জেনে নিন কয়েকটি টিপস-

মুখ ভালো করে পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এবার প্রাইমার ব্যবহার করুন। তারপর মুখের স্পট আছে যেসব স্থানে সেখানে কনসিলার লাগিয়ে নিন। এবার ভালো করে ব্লেন্ড করে মুখে ফাউন্ডেশন লাগান।

কনট্যুরের দিকে বিশেষ নজর দিন। ফাউন্ডেশন গলা পর্যন্ত লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার গাল, চিকবোন ও নাকে হাইলাইটার লাগিয়ে নিন। তাহলে মুখের শেপ স্পষ্ট হয় তেমনই দেখতেও সুন্দর লাগে।

একে একে হালকা আইশ্যাডো, কাজল, আইলাইনার ও মাশকারা লাগিয়ে নিন। চাইলে আইল্যাশও ব্যবহার করতে পারেন। সবশেষে ম্যাট ধাঁচের গোলাপি রঙের লিপস্টিক লাগিয়ে নিন। ব্যাস ঐশ্বরিয়ার মতো লুক রেডি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা