চিকেন
লাইফস্টাইল

চিকেন ফিঙ্গার তৈরির সহজ রেসিপি

সান নিউজ ডেস্কঃ সচরাচর রেস্টুরেন্টে গেলে চিকেন ফিঙ্গার তো খাওয়া হয়ই। তবে বাসায় বানিয়ে তা খাওয়া হয় না। রেসিপি জানা থাকলে খুব সহজেই তৈরি করতে পারবেন মজার এই খাবারটি। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ :

  • হাড় ছাড়া মুরগির মাংস ৩০০ গ্রাম
  • রসুন বাটা ২চা চামচ
  • আদা বাটা ২ চা চামচ
  • লবণ স্বাদ অনুযায়ী
  • কালো গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
  • লেবুর রস ২ চা চামচ
  • তরল দুধ আধা কাপ
  • ডিমের সাদা অংশ ৪ টেবিল চামচ
  • কোটিং এর মিশ্রণ তৈরির জন্য
  • ময়দা আধা কাপ
  • কর্ণফ্লাওয়ার ২ চা চামচ
  • ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো
  • তেল ভাজার জন্য।

প্রণালি:

সর্বপ্রথমে মুরগির মাংস ফিঙ্গার বা আঙুলের মতো সরু এবং লম্বা করে কেটে নিতে হবে। এরপর মাংসের টুকরোগুলোকে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুড়ো, লবণ, লেবুর রস, তরল দুধ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে কমপক্ষে ১ ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিন।

এরপর ময়দা, কর্ণফ্লাওয়ার ও ব্রেড ক্রাম্ব একসাথে ভালোভাবে মিশিয়ে পানি ছাড়া শুকনা মিশ্রণ তৈরি করে রাখুন। মাংসগুলো তেলে ভাজার আধা ঘণ্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিন। কড়াই বা প্যানে মাংসগুলো ডুবো তেলে ভাজার জন্য পরিমাণমতো তেল গরম করে নিন। তেল গরম করার সময় চুলার আঁচ মাঝারি থাকবে। বেশি আচে গরম করলে মাংস তেলে দিলে পুড়ে কালো হয়ে যাবে। তেল গরম হলে চুলার আচ একটু কমিয়ে দিতে হবে। এতে মাংসের টুকরো গুলো সরু বলে পুরে যাবে না আর আস্তে আস্তে সেদ্ধ হবে।

তারপর মাংসের টুকরাগুলো একটা একটা করে হাতে নিয়ে ময়দা ও ব্রেড ক্রাম্বের মিশ্রণে গড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে দিন তাহলে পুড়ে যাবে না। এভাবে ৪-৫ মিনিট ভেজে বাদামি হলেই ছাকনির সাহায্যে তেল থেকে ছেকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে অতিরিক্ত তেল ঝরার জন্য রেখে দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মজার স্বাদের ক্রিস্পি চিকেন ফিঙ্গার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা