লাইফস্টাইল

সুস্বাদু নারকেলের নাড়ু

লাইফস্টাইল ডেস্ক: নারকেলের নাড়ু খেতে কে না পছন্দ করে! পূজা-পার্বন এলে নারকেলের নাড়ুর কদর অনেক বেড়ে যায়।

আর কিছুদিন পরেই আসছে দুর্গাপূজা। এ সময় নারকেলের নাড়ুর চাহিদা বেড়ে যায়। অনেকেই এই নাড়ু তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন। জেনে নিন রেসিপি:

প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান বসাতে হবে। প্যানটা একটু গরম হলে চুলার জাল কমিয়ে দিয়ে তাতে ২ কাপ নারকেল দিতে হবে।

নারকেল আগেই কুরিয়ে নিতে হবে। ব্লেন্ড করে নিলে আরও ভালো হয়। চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নারকেল খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত ভেজে বাদামি করা যাবে না। শুধু নারকেলে থাকা পানি শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তাতে ১ কাপ গুড় দিতে হবে। দানা গুড় হলে বেশি ভালো হয়। গুড়কে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়তে হবে। জ্বাল বাড়ানো যাবে না; অল্প আঁচেই থাকবে চুলো। এক পর্যায়ে গুড় নারকেলের সঙ্গে মিশে যাবে।অতিরিক্ত ভাজা যাবে না, নইলে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে।

মিশ্রণটি নাড়ুর আকার পাচ্ছে কিনা তা যাচাই করার জন্য অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নাড়ুর আকার দিয়ে দেখতে হবে। যদি আকার পায় তবেই নাড়ু বানানো শুরু করতে হবে।

চুলোর আগুন বন্ধ করে মিশ্রণটিকে ঠান্ডা হতে দিতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য মিশ্রণটিতে এলাচি পাউডার মেশানো যেতে পারে। কিন্তু যদি এলাচির স্বাদ পছন্দ না হয় তাহলে এটা বাদ দিলেও সমস্যা নেই। এলাচি দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে মাখাতে হবে এবং পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।

যেভাবে বানাবেন সুস্বাদু নারিকেল নাড়ু:

এবারে হাতের তালুতে ঘি মাখিয়ে নিতে হবে। মাঝারী ধরনের নাড়ু বানানোর জন্য পরিমাণ মতো মিশ্রণ হাতে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে নারকেল তেলও ব্যাবহার করা যেতে পারে। একে একে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে।

ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন এই নাড়ু। তবে নাড়ু গুলো এমন বক্সে রাখতে হবে যাতে বাতাস না ঢোকে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা