লাইফস্টাইল

ইফতারিতে ক্লান্তি দূর করবে স্বাস্থ্যকর ছাতুর শরবত 

লাইফস্টাইল ডেস্ক : সারা দিন রোজা রেখে ক্ষুধা আর গরমে সন্ধ্যায় শরীর ক্লান্ত হয়ে আসে। আর ইফতারিতে ভাজাপোড়া খাবার একেবারেই স্বাস্থ্যকর নয়। তবে ভাজাপোড়া খাবার, ছোলা, বেগুনি, হালিম এই সবই যেন আমাদের সংস্কৃতির অংশ। তাই তো গরমে রোজা রেখে শ্রীরের ক্লান্তি দূর করতে এবং চাঙ্গা রাখতে পানীর বিকল্প কিছু নেই।

এক্ষেত্রে খেতে পারেন ফলের রস, ডাবের পানি, বিভিন্ন ধরনের শরবত। তবে লেবু বা রুহ আফজা তো প্রায় খাওয়া হয়। তাই প্রথম রমজানের বিশেষ আয়োজনে রাখতে পারেন ছাতুর শরবত। প্রচণ্ড দাবদাহে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানির শূন্যতা পূরণে শরবতের জুড়ি নেই।

এই শরবত শরীর ঠাণ্ডা করার পাশাপাশি গরমে আপনাকে সুস্থ রাখবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্ব, আয়রন ও ক্যালসিয়াম আর মিনারেলস। আসুন জেনে নেই ছাতুর শরবত তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: ছাতুর গুঁড়া আধা কাপ, ঠাণ্ডা পানি পরিমাণ মতো, লেবুর রস ২ টেবিল চামচ,পুদিনা পাতা কয়েকটি, শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ ও গোলমরিচ সামান্য।

প্রণালী: এক গ্লাস ঠাণ্ডা পানিতে ২ চা-চামচ ছাতু মিশিয়ে এতে জিরা, গোলমরিচ, লবণ ও লেবুর রস মিশিয়ে দিন। চাইলে কয়েক টুকরা বরফ দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা