লাইফস্টাইল

মানবিক বিয়ে : এই বিয়ে আসলে কী?

সান নিউজ ডেস্ক : ‘মানবিক বিয়ে’ হলো যুক্তরাজ্যে বহুল প্রচলিত একটি বিষয়। প্রতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে এক হাজার মানবিক বিয়ে হয়। অনেকেই এখন মানবিক বিয়ের প্রতি ঝুঁকছেন। তবে মানবিক বিয়ে জিনিসটা কী সে বিষয়ে আগে জানা দরকার।

মানবিক বিয়ে:

ধর্মীয় রীতি নীতি না মেনে যে বিয়ে হয় মূলত সেই বিয়েই হলো মানবিক বিয়ে। যেকোনও দিন যেকোনও সময় এই বিয়ে হতে পারে। একজন মানবতাবাদী একটি স্ক্রিপ্ট লেখেন দম্পতির জন্য। এছাড়া বাড়তি কোনও নিয়ম বিয়েতে মানা হয় না। এ্ ধরনের বিয়েতে দুজনের ভালোবাসাই প্রাধান্য পায়। মানতেই হবে বা করতেই হবে এই বিয়েতে এমন কোনও বাধ্যবাধকতা নেই।

মানবতাবাদীর বিশ্বাস:

একজন ‘মানবতাবাদী’ এমন একজন ব্যক্তি যিনি ধর্মীয় বিশ্বাস ছাড়াই তার জীবনযাপন বেছে নেন। মানবতাবাদীরা বিশ্বাস করেন যে কোন ধর্মের যে নির্ধারিত নিয়ম থাকে তা মেনে চলার পরিবর্তে নৈতিক মূল্যবোধের মতো বিষয়গুলো অসুসরণ করা জরুরি।

মানবতাবাদী বেশিরভাগ ধর্মে বিশ্বাস করে না। এর অর্থ এই নয় যে ধার্মিকরা মানবিক বিয়েতে বিশ্বাসী হয় না। অনেকে আছেন ধর্মের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হয়েও মানবিক বিয়ে করেন বা মানবিক বিয়েতে বিশ্বাসী।

বিয়ে ও মানবিক বিয়ের পার্থক্য:

বিয়ে ও মানবিক বিয়ের যে প্রধান পার্থক্য আছে তা হলো একটিতে ধর্মীয় রীতি মানা হয় আর একটিতে মানা হয় না্। অনেকে আইনগত বিয়ে পচ্ছন্দ করেন আবার অনেকে মানবিক বিয়েতে বিশ্বাসী। যাদের ভাগ্য সাথে থাকে তাদের ক্ষেত্রে মানবিক বিয়ে অনেক ফলপ্রদ হতে পারে আবার অনেকের জন্য মানবিক বিয়ে খারপ পরিণতি এনে দেয়। বিয়েতে যেমন অনেক বাধ্যবাধকতা থাকে মানবিক বিয়ে পুরোপুরি তার বিপরীত। কোন বাঁধা ধরা নিয়ম ছাড়াই মানবিক বিয়ে হয় যেখানে শুধুমাত্র দুজনের প্রতি দুজনের ভালোবাসা প্রাধান্য পায়।

মানবিক বিয়েতে কী হয়?

►দুজনের উপস্থিতি

►পরিচিতি

►ধর্মীয় দৃষ্টিকোণ বাদে প্রেম ও ভালোবাসার প্রতিশ্রুতি

►দম্পতির গল্প ( তারা যেভাবে একে অন্যের সাথে পরিচিত হয়)

►দম্পতির কাছে বিয়ে মানে কী

►গান বা কবিতার আয়োজন

►দম্পতির প্রতিশ্রুতি

►অর্থপূর্ণ প্রতীকী কাজ

►আংটি বিনিময়

►বিবাহের পর আনন্দ উল্লাস

►শুভেচ্ছাবাণী

►সমাপ্তি

প্রতীকী কাজ মানবিক বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। দুজনের হাত বেঁধে দেওয়া, মোমবাতি জ্বালানোর মতো কিছু আয়োজন করা হয়। নিছক আনন্দ উদযাপনের জন্যই এমনটা করা হয়। সবশেষে মানবিক বিয়ের সুবিধা নিয়ে বলতে গেলে বলা যায় কোন বিধি নিষেধ ছাড়াই অনুষ্ঠিত হয় এই বিয়ে। দম্পতির দুজনই যদি মানবিক বিয়েতে আগ্রহী হয় তবে তারা কোনও পিছুটান ছাড়াই এই বিয়েতে অংশ নিতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা