লাইফস্টাইল

শিশুকে গোসলের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন 

লাইফস্টাইল ডেস্ক : অন্য সময়ের চেয়ে শীতকালে শিশুর গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা লাগে। নিয়ম মেনে গোসল না করালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে জ্বর, সর্দি-কাশি ও ঠাণ্ডার সমস্যা।


যা করবেন-

১. শিশুকে গোসল করানোর আগে তোয়ালে, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, জামাকাপড়, ডায়াপার ইত্যাদি হাতের কাছে রাখুন। পানি ১২০ ফারেনহাইট বা তার চেয়ে কম গরম হওয়া উচিত।

২. গোসলের সময় শিশুকে কখনও একা রাখবেন না। কারণ পানির গভীরতা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই সবসময় শিশুর কাছে থাকুন।

৩. গোসলের জন্য ছোট গামলা ব্যবহার করুন। প্রথমে ঠাণ্ডা পানি ভরে তার পর পরিমাণমতো গরম পানি মিশিয়ে নিন। গোসল করানোর আগে আপনার কনুই দিয়ে পানির তাপমাত্রা পরীক্ষা করুন।

৪. শিশুর মাথা ঢেকে রাখুন। গোসল শেষে তোয়ালে দিয়ে শিশুর গা-হাত-পা মুছে দিন। এর পর পরিষ্কার শুকনো তোয়ালে দিয়ে আপনার শিশুর মাথাটি ঢেকে দিন। মাথা ঢাকা দেয়া গুরুত্বপূর্ণ। কারণ এই সময় তাদের মাথায় চুল কম থাকে, ফলে দ্রুত ঠাণ্ডা লাগতে পারে।

৫. শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তা হলে আপনি একদিন পর পর তাকে গোসল করাতে পারেন। গামলায় খুব বেশি পানি ভরে বা শিশুর ওপর বেশি করে পানি ঢেলে গোসল করাবেন না। এতে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে।

৬. শিশুর নাকের ভেতর কিছু ঢুকিয়ে পরিষ্কার করবেন না। এতে ক্ষতি হতে পারে। যত্নের সঙ্গে কান ও নাক পরিষ্কার করুন। তথ্যসূত্র: বোল্ডস্কাই

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা