লাইফস্টাইল

বিভিন্ন রংয়ের চালের পার্থক্য এবং উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : আমরা অনেকেই প্রতিদিন ভাত খাওয়া এড়িয়ে যায়। কারণ ভাত ওজন বাড়িয়ে দেয়। সাদা চালের ভাত উপমহাদেশের সর্বাধিক প্রচলিত। সাদা এবং চকচকে করার জন্য এটি প্রক্রিয়াজাত এবং পোলিশিংও করা হয়ে থাকে। তবে বাদামি, লাল এবং কালো চাল সাদা চালের চেয়ে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর। এগুলোর বহুবিধ স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

চালের প্রকারভেদ অনুযায়ী স্বাস্থ্য উপকারিতা-
বাদামী চাল বা ব্রাউন রাইস

ধান থেকে খোসা ছাড়িয়েই যে চাল পাওয়া যায় সেগুলোই মূলত ব্রাউন রাইস বা বাদামী চাল। বাদামী চালের ভাত সাদা চালের ভাতের চেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। সাম্প্রতি বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে মানুষ সাদা চালের তুলনায় বাদামী চাল বেশি খাচ্ছে। ফলে বাদামী চাল বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ব্রাউন রাইস সহজেই ভেঙে যায়। ফলে এটি সাবধানে রান্না করতে হয়। গবেষণা অনুসারে, প্রতিদিন এক কাপ বাদামী চালের ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৬০% পর্যন্ত হ্রাস পেতে পারে।

লাল চাল বা রেড রাইস
লাল চালের রঙ অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টোসায়ানিন নামক যৌগ থেকে আসে। যা লাল এবং বেগুনি রঙের শাকগুলোতে পাওয়া যায়। লাল চালের ভাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং আয়রন থাকে। ফলে এটি প্রদাহ কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপ হ্রাস করতেও সহায়তা করে। লাল চালের ভাত হজম করতে বেশি সময় লাগে বলে ক্ষুধা যন্ত্রণা নিয়ন্ত্রণ করে। যা ওজন হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চাল দেখতে লালচে বাদামী বর্ণের তবে রান্না হওয়ার পরে গোলাপী রঙ ধারণ করে।

কালো চাল বা ব্লাক রাইস
কালো চাল 'নিষিদ্ধ' ধান হিসাবে পরিচিত। এটি বহু শতাব্দী ধরে চীনা খাবারের অংশ। এবং এই চাল কেবল রাজপরিবারের জন্য সংরক্ষিত ছিল। কালো চাল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোনিট্রিয়েন্টস, ফাইটোকেমিক্যালস, ভিটামিন-ই, প্রোটিন, আয়রন সমৃদ্ধ। ফলে এটি ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। এই চাল দেখতে জেট কালো রঙের তবে রান্না করার পরে বেগুনি রঙের হয়। কালো চালের ভাতে প্রায় ১৬০ রকমের ক্যালরি থাকে। যা অন্যান্য চালের তূলনায় অনেক বেশি স্বাস্থ্যকর।

সাদা চাল বা হোয়াইট রাইস
উপমহাদেশে সর্বাধিক প্রচলিত ও বহুল ব্যবহৃত হয় সাদা চালের ভাত। সাদা চাল উচ্চস্তরের পরিশোধনের মাধ্যমে তৈরি করা হয়। ফলে থায়ামিন, ভিটামিন-বি এর মতো অন্যান্য কিছু প্রয়োজনীয় পুষ্টি হারাতে হয়। সাদা চালের ভাতে পুষ্টি কম। তবে এটি শক্তির ভাণ্ডার। এতে স্টার্চের ঘনত্বের কারণে যে কোনও চালের চেয়ে দেহে বেশি শক্তি দেয়। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা