লাইফস্টাইল

তিক্ততা না বাড়িয়ে ধৈর্য ধারণ 

লাইফস্টাইল ডেস্ক : সম্পর্ক সরল রেখায় চলে না। আমরা যেভাবে দিন কাটানোর আশায় একটি সম্পর্কে যাই, বেশিরভাগ সময়ই খুব বেশিদিন সে প্রত্যাশা পূরণ হয় না।

বাস্তবতার কঠিন বিষয়গুলো একে একে যখন সামনে আসতে থাকে, তখন অনেক সম্পর্কেই আর ভালোবাসা থাকে না। গল্প করতে বসলেও দেখা যায় একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগই করে যাচ্ছেন।

আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সেও প্রত্যুত্তরে খুব মিষ্টি-মধুর প্রেমের গল্প করবেন না, এটাই স্বাভাবিক। এসব কারণে সম্পর্কে ভালোবাসা বা শ্রদ্ধাবোধ থাকে না। এর পরিবর্তে শুধুই তিক্ততা দেখা দেয়, যা সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।

কীভাবে সম্পর্কের তিত্কতা দূর করে আবার সম্পর্কের সুন্দর ছন্দে ফেরা যায়, আসুন জানি :
• প্রথমেই অসন্তোষের কারণগুলো খুঁজে দেখুন। ভাবুন সঙ্গীর কোন আচরণগুলো আপনার সবচেয়ে অসহ্য লাগছে
• খোলামেলা কথা বলুন নিজের বক্তব্য ও চাওয়া পরিষ্কার জানান
• সারাক্ষণ সঙ্গীর ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন না, নিজের মতো করে দিনের কিছু সময় কাটান, সঙ্গীকেও তার মতোই থাকতে দিন, যতক্ষণ আপনাদের সম্পর্কের কোনো সমস্যা না হচ্ছে
• কোনো কিছু হলেই একেবারে কথা বন্ধ করে দেওয়া কাজের কথা নয়
• রাগ বা অভিমান হলেও সঙ্গীকে এড়িয়ে যাবেন না, প্রয়োজনীয় কথা বলুন
• তার কথাও শুনুন মন দিয়ে
• মতের অমিল হলেও নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না
• সংসারের সব কাজের দায়িত্ব সঙ্গীর ওপর দেবেন না। দু'জনে মিলে ভাগ করে নিন কাজগুলো
• তার দেখভাল বা কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে
• স্বামী-স্ত্রীর অভিমান বা সম্পর্কের তিক্ততা কমাতে পারে শারীরিক সান্নিধ্য
• একজন উদ্যোগী হয়ে সঙ্গীকে সুযোগ করে দিন কাছে আসার, সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার।

দাম্পত্য জীবনের পুরো সময়টাই হানিমুন মুডে থাকতে পারব...এটা ভাবলে বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে। দুঃসময় আসতে পারে, এমন অবস্থায় সম্পর্কে তিক্ততা না বাড়িয়ে ধৈর্য ধরতে হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা