আন্তর্জাতিক

গাজার উপকূলে ত্রাণের জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম ত্রান নিয়ে কোন জাহাজ গাজার উপকূলে এসেছে। ‘ওপেন আর্মস’ নামে স্প্যানিশ জাহাজটি ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে শুক্রবার বিকেলে গাজা উপকূলের কাছাকাছি পৌঁছায়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে পাঠানো এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে চাল, ময়দা, বিন, ক্যানজাত সবজি এবং ক্যানজাত মাংস।

উপকূল থেকে দূরে নোঙর করা জাহাজটি থেকে কার্টন খালাস করে বার্জের মাধ্যমে গাজা সিটির শেখ আজলিন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ দিয়ে নির্মাণ করা অস্থায়ী জেটি নিয়ে আসা হয়েছে।

গাজায় রওনা হওয়ার আগে সাইপ্রাস উপকূলে জাহাজটি ইসরায়েলি সেনারা তল্লাশি করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন : আবাসিক ভবনে হামলা, নিহত ৩৬

স্বাভাবিক অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ সীমান্ত দিয়ে উপত্যকায় ত্রাণ সরবরাহ পৌঁছাত। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর স্থল সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কিছুদিন বিমান থেকে উপত্যকায় ত্রাণ ফেলেছে। সেই ত্রাণের বস্তার নিচে চাপা পড়ে মানুষ মারাও গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠাতে শিগগিরই একটি অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছেন মার্কিন সেনারা।

সমুদ্র পথে ত্রাণ পাঠানোর এই পরিকল্পনা সফল হলে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজায় সাহায্য পাঠানোর ক্ষেত্রে এই পথ অনুসরণ করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা