ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দর নগর ওডেসায় রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

আরও পড়ুন: যুদ্ধবিরতির প্রস্তাব অবাস্তব

গত ২ বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে রুশ সেনারা যত আঘাত হেনেছে, তার মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে রাশিয়াজুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টায় ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

হামলার পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দ্বিতীয় হামলাটি চালায় রুশ সেনারা। এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

তিনি আরও বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন জানিয়েছেন, দ্বিতীয় হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কমপক্ষে ৭ জন কর্মী রয়েছেন।

আরও পড়ুন: ভারতে দাম কমলো পেট্রোল-ডিজেলের

গতকাল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ঘৃণ্য কাপুরুষতা উল্লেখ করে বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এ হামলার সমুচিত জবাব দেবে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এক বিবৃতে জাতিসংঘের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা ডেভিড ব্রাউন রুশ বাহিনীর হামলাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বরে উল্লেখ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও দিয়েছেন তিনি।

ওডেসার সমুদ্রবন্দরটি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। বিশ্বের অন্যতম শীর্ষ গম-ভুট্টা উৎপাদনকারী এ দেশের অধিকাংশ খাদ্যশস্য এই বন্দর থেকে অন্যান্য দেশে পাঠানো হয়। দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিটির অবস্থানও এ নগরীতে। সূত্র: সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা