সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব অবাস্তব

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যাকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিরসনে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এ প্রস্তাবকে অবাস্তব বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল-জাজিরার

আরও পড়ুন : ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

হামাস তাদের প্রস্তাবে জানায়, প্রাথমিকভাবে ইসরাইলি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক ৭০০ থেকে ১ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি অবাস্তব দাবির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে দাম কমলো পেট্রোল-ডিজেলের

হামাস বলেছে, গত কয়েক সপ্তাহজুড়ে নেতানিয়াহু হামাসের দাবিগুলো নাকচ করে দেওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়েছে।

হামাসের দাবির মধ্যে আরও আছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজা ও গাজার কেন্দ্রে ফিরতে দেওয়া এবং ত্রাণের প্রবাহে কোনো বাধা না দেওয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা