সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ২৭ জন।

আরও পড়ুন : পাকিস্তানে ভোটে এগিয়ে ইমরানের স্বতন্ত্ররা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ সুদানি অভিবাসী মারা গেছে এবং আরও ২৭ জন নিখোঁজ হয়েছেন বলে তিউনিসিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নৌকায় থাকা মাত্র ২ জন বেঁচে গেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন : উত্তরাখণ্ডে ব্যাপক সহিংসতা, নিহত ৪

নৌকাটি স্ফ্যাক্স শহরের কাছে অবস্থিত ছোট শহর জেবিনিয়ানা ছেড়ে যাওয়ার পর সর্বশেষ এই বিপর্যয়ের ঘটনা ঘটে। তিউনিসিয়ার মোনাস্তির শহরের বিচার বিভাগের মুখপাত্র ফরিদ বেন ঝা বলেছেন, ঘটনার তদন্ত চলছে।

আফ্রিকা থেকে ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এছাড়া প্রায় ১০ মাস ধরে সুদান গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে। প্রাণঘাতী এই সংঘাতের কারণে কমপক্ষে ৯০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমা‌র সেনাদের সমুদ্রপ‌থে ফেরত

বাস্তুচ্যুত এসব মানুষের বেশিরভাগই হয় দেশের নিরাপদ স্থানে অথবা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, ২০২৩ সালে ২ হাজার ২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় মারা গেছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা