সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সরে যেতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন বলে মন্তব্য করে সাবেক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নেতানিয়াহুর উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া।

আরও পড়ুন : বাগদাদে মার্কিন হামলায় নিহত ৩

বুধবার (৭ ফেব্রুয়ারি) নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী এবং ফার্স্টলেডি এসব কথা বলেন।

হিলারি ক্লিনটন বলেন, আমি মনে করি বাইডেন তার অবস্থান থেকে যা করতে পারতেন তার সব কিছুই করেছেন। ৭ অক্টোবরের পর ইসরাইলি জনগণের বৈধ উদ্বেগের প্রতিক্রিয়া ও মিত্র হিসেবে ইসরাইলের জন্য যা যা করার তা করেছেন। একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরাইলের সঙ্গেই ছিলেন।

আরও পড়ুন : নতুন সরকার নির্বাচনে পাকিস্তানে ভোট শুরু

হিলারি বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবর) হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে।

তিনি বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধবিরতিতে বাধা হয়ে থাকেন এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রেও যদি তিনি বাধা হন, তা হলে অবশ্যই তাকে সরে যেতে হবে।

হিলারি ক্লিনটন বলেন, আমি মনে করি এটিও স্পষ্ট যে বাইডেন নেতানিয়াহুকে প্রভাবিত করার জন্য তার যা কিছু করা সম্ভব সবই করছেন।

আরও পড়ুন : পাকিস্তানে দুই স্থানে বিস্ফোরণ, নিহত ২৬

তবে যুদ্ধে ইসরাইলের আচরণের পক্ষ নিয়ে তিনি বলেন, হামাস এটি শুরু করেছে এবং যুদ্ধের আইন অনুসারে ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার আছে।

হিলারি বলেন, দেখুন রাশিয়া ইউক্রেনের সঙ্গে কী করেছে? হাসপাতাল, স্কুল ধ্বংস করেছে, পুরো শহর মাটির সঙ্গে মিশে দিয়েছে, শিশুদের অপহরণ করেছে। এটি ভয়ঙ্কর। আপনি যখন আগ্রাসী হন, যেমন হামাস ৭ অক্টোবর ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, আপনি একজন আগ্রাসীর সঙ্গে কী করবেন? আপনাকে তাদের থামাতে হবে।

আরও পড়ুন : ফিলিপাইনে ভূমিধসে নিহত ৫

তিনি আরও বলেন, এটা বলা ন্যায়সঙ্গত যে গাজায় এখনো হামাসের দ্বারা বা ইসরাইলের সামরিক অভিযানের কারণে যেসব বেসামরিক নাগরিক নিহত হচ্ছে, তাদের বিষয়ে হামাস কিছুই ভাবছে না। হামাস ফিলিস্তিনিদের রক্ষার জন্য কিছুই করছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা