ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নতুন সরকার নির্বাচনে পাকিস্তানে ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সহিংসতা ও ভোটে কারচুপির দাবির মধ্যেই আজ লাখ লাখ পাকিস্তানি ভোট দিতে যাচ্ছেন।

আরও পড়ুন: পাকিস্তানে দুই স্থানে বিস্ফোরণ, নিহত ২৬

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দেশটির ৯০ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব ভোট কেন্দ্রে সাড়ে ৬ লাখের বেশি সেনা, আধা সামরিক ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ নির্বাচনে ১২ কোটি ৮০ লাখ মানুষ ভোট দেবেন যাদের মধ্যে অর্ধেকই ৩৫ বছরের কম বয়সী। এবারের নির্বাচনে ৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৩১৩ জন।

আরও পড়ুন: আরও ৬৩ সীমান্তরক্ষীর অনুপ্রবেশ

নির্বাচনে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতারা কারাগারে থাকায় তার দলের জন্য নির্বাচনে অংশ নেয়া কঠিন হয়ে উঠেছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট নিয়ে এবার তারা ভোটে অংশ নিতে পারছেন না। এ দল থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সবমিলিয়ে এবার পাকিস্তানের নির্বাচন খুব একটা বিশ্বাসযোগ্যতা থাকছে না বলা যায়।

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার প্রায় ২ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং নির্বাচনে অংশ নিতে পারছেন না।

আরও পড়ুন: জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট আজ

এদিকে দেশটির ৩ বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এটি পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচনগুলোর একটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা