সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ার বিস্ফোরণে ১০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাজধানীর খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

বুধবার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে অনন্ত ১০ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

রয়টার্স জানিযেছে, বিস্ফোরণের জন্য কে দায়ী তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয় তবে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব প্রায়শই সোমালিয়া ও অন্যান্য জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে। হামলার এই বিষয়ে দেশটির সরকারের মন্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়

বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, বেশ কয়েকটি বিস্ফোরণ সেখানে ঘটেছে, অনেক দোকানও ধ্বংস হয়ে গেছে। মোগাদিসুর এরদোগান হাসপাতালের ৩ জন নার্স রয়টার্সকে জানিয়েছে, ২০ জনের বেশি আহত ব্যক্তিকে সেখানে হাসপাতালে আনা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা