আন্তর্জাতিক

সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ১০

সান নিউজ ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ভবনে আল-শাবাব জিহাদি গ্রুপের হামলায় ১০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দেশটির সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আব্দিয়াজিজ জেলায় স্থানীয় সময় ১২টার দিকে এ হামলা চালায় জিহাদি গ্রুপটি। এতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

সরকার আরও জানায়, হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবন এবং পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে আরও অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করে।
জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলা চালানোর দাবি করেছে। আল-কায়েদার সঙ্গে গ্রুপটি সম্পর্ক রয়েছে।

এক সেনাসদস্য বলেন, হামলাকারীরা প্রধান প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

প্রসঙ্গত সাম্প্রতিক মাসগুলোতে সোমালি সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা মার্কিন বিমান হামলার এবং ‘এটিএমআইএস’ নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় চালানো এক অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিশাল এলাকা পুনরুদ্ধার করে।

তবে এখনো দেশটির অনেক এলাকা আল-শাবাব গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ২০০৭ সাল থেকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা