ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে আগুন লেগে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ভবনটি সব নিয়ম মেনেই করা হয়েছে

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডাক্তারদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাড়তে পারে প্রাণহানি। ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে হয় অগ্নিকাণ্ড। বহুতল ভবনটির পাঁচ ও ছয়তলায় ছড়ায় আগুন। জরুরি কর্মীদের সহযোগিতায় দুই শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এদিকে আগুনের ঘটনায় মামলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা