সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আবারও জাহাজ লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্তে চিলির প্রেসিডেন্ট নিহত

মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের ৩টি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমবি স্টার নাসিয়া। দুইটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূ-পাতিত করে মার্কিন নৌবাহিনী।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

বলা হয়েছে, এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমবি স্টার নাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়।

ইয়েমেন থেকে ছোড়া অন্য ৩টি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলোই জাহাজটির কাছে আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা