সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে চিলির প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। তিনি দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ৭৪ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর লাগো র‍্যাঙ্কোর কাছে একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার পর এর অন্য ৩ জন আরোহী বেঁচে গেছেন।

আরও পড়ুন : মিয়ানমারের জান্তা হামলা, নিহত ৪

বিবিসি জানিয়েছে, পিনেরা তার নিজের হেলিকপ্টারটি উড়িয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি পাইলটের আসনে ছিলেন এমন কোনও তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং লাতিন আমেরিকার নানা রাজনৈতিক মঞ্চ ভেদে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার পর চিলির নৌবাহিনী এমন অঞ্চল থেকে সেবাস্তিয়ান পিনেরার মৃতদেহ উদ্ধার করে যেখানে তিনি প্রতি ফেব্রুয়ারিতে তার পরিবারের সাথে ছুটি কাটাতেন বলে স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্যা-ভূমিধস, নিহত ৩

রক্ষণশীল রাজনীতিবিদ সেবাস্তিয়ান পিনেরা ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এসময় দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়েছিল।

এদিকে তিন দিনের শোক ঘোষণা এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘোষণা করে চিলির প্রেসিডেন্ট ও পিনেরার বামপন্থি উত্তরসূরি গ্যাব্রিয়েল বোরিক পিনেরার প্রতি উষ্ণ শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, ‘আমরা সবাই চিলি এবং আমাদের এটিই স্বপ্ন দেখা উচিত। সেই স্বপ্ন মনে আঁকুন এবং একসাথে বাস্তবায়ন করা উচিত। সেবাস্তিয়ান পিনেরা যখন ২০১৮ সালের ১১ মার্চ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন এই কথাই বলেছিলেন। আমরা এই কঠিন সময়ে তার পরিবার এবং প্রিয়জনদের পাশে আছি।’

আরও পড়ুন : পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১০

প্রসঙ্গত, ১৯৯০ সালে সামরিক শাসনের অবসানের পর ২০১০ সালে সেবাস্তিয়ান পিনেরা চিলির প্রথম রক্ষণশীল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা