সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হুথিদের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আবারও নতুন করে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবং সর্বশেষ এই হামলায় হুথিদের ক্রুজ মিসাইল ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করেছে দেশটি।

আরও পড়ুন: প্যারিসে ছুরি হামলা, আহত ৩

সোমবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে ।

হুথিদের ৩৬ টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন: চিলিতে দাবানল, নিহত বেড়ে ৯৯

প্রতিবেদনে জানা গেছে, রোববার ইয়েমেনে হুথি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী একটি স্থল-আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে আঘাত করেছে।

‘লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোতে হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল’ বলেও জানিয়েছে সেন্টকম।

আরও পড়ুন: ইসরাইলের ১৫ সেনাকে হত্যা

বিবিসি জানান, হুথিদের লক্ষ্যবস্তুতে মার্কিন-যুক্তরাজ্যের যৌথ হামলার একদিন পর সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটল। লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ক্রমাগত আক্রমণের জবাবে মার্কিন বাহিনী বেশ নিয়মিতই হামলা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে। লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত; সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা