সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে পরিত্যক্ত পুকুর থেকে মুখ, হাত এবং পা বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পিবি ঘাট রোড অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত

৩১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলো ইনতেয়াজ হুসেন নামের শিশুটি। অপহরণের অভিযোগে খরদহ থানায় ডায়েরি করা হয়। ওই কিশোরের মরদেহ ‍উদ্ধারের পর অবরোধ করেছে উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে।

জানা যায়, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম হুসেনের ছেলে ইমতিয়াজ হুসেনের বয়স ৮ বছর। গত ৩১ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয় খড়দহ থানায় নিখোঁজ ডায়েরি করেন ইমতিয়াজ হুসেনের বাবা নাসিম হুসেন। থানায় ডায়েরির পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি পরিবার।

আরও পড়ুন: রাখাইনে কারফিউ জারি

৫ দিন পর গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পানিহাটি পৌরসভার ৭ নম্বরের পিবি ঘাট রোড গঙ্গা নদীর ধারে একটি পরিত্যক্ত পুকুর থেকে মুখ, হাত এবং পা বাঁধা অবস্থায় ইমতিয়াজ হুসেনের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। ইমতিয়াজ হোসেনের মুখের ভেতরে কাপড় গোজা ছিল। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় খড়দহ থানায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসী। বিক্ষোভ থামাতে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা