সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলা কৌশলগত আরেক ভুল

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা আরেকটি ‘‘কৌশলগত ভুল’’ বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। তবে শুক্রবারের এই হামলায় ইরানের কোনও হতাহত হয়েছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি দেশটি।

আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৩০

শনিবার (৩ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলাকে উভয় দেশের ‘‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’’ বলে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, ‘‘সিরিয়া ও ইরাকে গত রাতের হামলা একটি হঠকারী পদক্ষেপ এবং মার্কিন সরকারের আরেকটি কৌশলগত ভুল। এতে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া আর কোনো সুফল মিলবে না।’’

আরও পড়ুন : হামলা চালিয়ে দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না

সিরিয়া-ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো শনিবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাল ইরান। গত সপ্তাহে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরাক-সিরিয়ায় এই হামলা চালিয়েছে। প্রাণঘাতী সেই হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং আরও ৪০ জনেরও বেশি সেনা আহত হয়েছিলেন। হামলার জন্য যুক্তরাষ্ট্র এর আগে ইরান-সমর্থিত বাহিনীকে দায়ী করেছিল।

সেন্টকম জানায়, ‘‘বিমান হামলায় ১২৫টিরও বেশি নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি বাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়াদের যারা মার্কিন বাহিনীর ওপর হামলায় সহায়তা করেছিল তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং গোয়েন্দা কেন্দ্রের পাশাপাশি রকেট, মিসাইল এবং ড্রোন স্টোরেজ অবকাঠামোতেও হামলা করা হয়েছে।’’

আরও পড়ুন : ইসরায়েলিদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

তবে যুক্তরাষ্ট্রের শুক্রবারের হামলা ইরানে না হলেও গত চার মাস ধরে চলা হামাস-ইসরায়েলের যুদ্ধের মাঝে তা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘‘গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধকে আড়াল করার জন্য মার্কিন হামলার পরিকল্পনা করা হয়েছে। তবে ইরান এই হামলার প্রতিক্রিয়ায় কোনও পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে ইঙ্গিত দেননি তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা