ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে দুই স্থানে বিস্ফোরণ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঠিক আগের আগে দেশটির বেলুচিস্তান প্রদেশে পরপর দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন: সোমালিয়ার বিস্ফোরণে ১০ প্রাণহানি

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, প্রথম হামলাটি হয় বেলুচিস্তানের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয় বিস্ফোরণ হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলামের (জেইউআই) একটি কার্যালয়ের কাছে।

পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান জানান, প্রথম হামলায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি।

আরও পড়ুন: ফিলিপাইনে ভূমিধসে নিহত ৫

ইতিমধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব ও পুলিশের মহা-পরিদর্শককে (আইজিপি) তলব করেছে।

ইসিপির মুখপাত্র বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা