সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

বুধবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায় তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্লাং-এর শিল্প এলাকায় ৫ তলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে চালানো হয় অভিযান।

আরও পড়ুন : গাজায় নিহত ২৭ হাজার ছুঁই ছুঁই

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানের আগে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে নজরদারি চালায়।

মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত কিংবা দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান চালায় অপারেশন টিম।

আরও পড়ুন : জান্তার ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা