ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারীও রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, এ সময় ৩ জন বোমা হামলাকারীসহ কমপক্ষে ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন বেসামরিক নাগরিকও আছেন।

আরও পড়ুন: গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩৭

তাৎক্ষণিকভাবে আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয়। গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের জন্য স্বাধীনতা অর্জন করা।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদান সীমান্তে নিহত ৫

উল্লেখ্য, ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। তবে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলছে। বেলুচিস্তানের উত্তরে আফগানিস্তান, পশ্চিমে ইরান ও আরব সাগরের একটি দীর্ঘ উপকূলরেখা রয়েছে।

বেলুচিস্তানে রয়েছে পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এছাড়া আরও অনেক অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে মনে করা হয়। বেলুচিস্তান সোনাসহ মূল্যবান ধাতুতেও সমৃদ্ধ, সাম্প্রতিক বছরগুলোতে যার উৎপাদন বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা