সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসাথে রাজনৈতিক মতপ্রকাশের কারণে কারও জেলে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

আরও পড়ুন: গাজায় মৃতের সংখ্যা বেড়েছে ২৬৬৩৭

স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে হাজারো বিরোধী নেতাকর্মীর কারাগারে বন্দি থাকার ইস্যুটি সামনে আনেন। তিনি জানান, অভিযোগ কিংবা অভিযোগ ছাড়াই বাংলাদেশে আটক থাকা সকল রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদান সীমান্তে নিহত ৫২

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, নীতিগতভাবে, আমরা বিশ্বাস করি, নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশের জন্য মানুষকে কখনোই জেলে যাওয়া উচিত নয় এবং তাদের মুক্তি দেওয়া উচিত এবং বিশেষ করে যদি অভিযুক্ত না হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা