সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়, প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহে ৫৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে টানা শীতকালীন ঝড়ে অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। খবর এপির

আরও পড়ুন : ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের বেশিরভাগই আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি যেমন, বরফের রাস্তার কারণে গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রবল তুষারপাত ও রাস্তায় বরফের স্তূপ জমার কারণে যানবাহন উল্টে যাওয়া এবং দুর্ঘটনাসহ মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। আরও ফ্লাইট বিলম্ব এবং বাতিল হতে পারে বলছে ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএ্যাওয়ার। পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট অনুসারে, প্রায় ১ লাখ বাসিন্দা এখনো বিদ্যুৎহীন রয়েছে।

আরও পড়ুন : চীনে ডরমেটরিতে আগুন, নিহত ১৩

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বলেছে, ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমের বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে। ফলে তুষার ঝড়ের পাশাপাশি আরও তীব্র শীতের পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে সতর্কতা জারি করেছে এনডব্লিউএস। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।

এনডব্লিউএস জানিয়েছে, শুক্রবারের মধ্যে নিউইয়র্ক ও কানেকটিকাটে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। বাফেলো, নিউইয়র্কে ইতোমধ্যে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেই পরিমাণ দ্বিগুণ হতে পারে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা