সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স প্রধান নিহত হয়েছেন। এ সময় তার দুই সহকারী ও অন্য দুই গার্ডও নিহত হয়েছেন।

আরও পড়ুন : চীনে ডরমেটরিতে আগুন, নিহত ১৩

শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

আরও পড়ুন : চাঁদের মাটিতে জাপান

একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানায়, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা