ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা, ১০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিমান হামলায় ৪ নারীসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে, প্রতিবেশী দেশ জর্ডান এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শুক্রবার (১৯ জানুয়ারি) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় মিডিয়া বলছে, দক্ষিণপূর্ব সিরিয়ার সুইদা প্রদেশের আরমান ও মালহ শহরে চালানো বিমান হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চালানো এ হামলার পেছনে জর্ডানের বাহিনী রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে জর্ডান সরকার এখনো তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

সুইদা২৪ নামের শহর ভিত্তিক একটি নিউজ প্ল্যাটফর্ম জানায়, স্থানীয় সময় মধ্য রাতের পরে যুদ্ধবিমানগুলো আবাসিক এলাকায় একযোগে হামলা চালায়। এ হামলায় মালহের কিছু ঘরবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

দ্বিতীয় হামলায় আরমানের ২ টি বাড়ি ধসে পড়ে ও ১০ জন বেসামরিক লোক নিহত হন। এর মধ্যে ৪ জন নারী ও ২ জন মেয়ে রয়েছে, যাদের বয়স ৫ বছরের কম।

ধারণা করা হয়, অস্ত্র চোরাচালান ও মাদক চোরাচালান কার্যক্রম ব্যাহত করার প্রয়াসে জর্ডান সিরিয়ায় এর আগেও অভিযান চালিয়েছে। এসব অভিযানের বেশিরভাগই হয় উভয় দেশের সীমান্তের কাছে। কিন্তু বৃহস্পতিবার হামলার লক্ষ্যবস্তু কি ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের বাসিন্দারা।

আল জাজিরাকে আরমানের বাসিন্দা মুরাদ আল-আব্দুল্লাহ জানান, যা ঘটেছে তা শিশু ও নারীদের বিরুদ্ধে একটি গণহত্যা। গ্রামগুলোকে লক্ষ্য করে চালানো বিমান হামলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই হিসেবে চিহ্নিত করা যায় না।

আরও পড়ুন: ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণু

বোমা হামলা শুধু মাদকপাচারের সাথে জড়িত সন্দেহভাজনদের বাড়িতেই সীমাবদ্ধ ছিল না, অন্যান্য বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘুমিয়ে থাকার সময় হামলা হওয়ায় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এ হামলা অপ্রয়োজনীয় বেসামরিক মৃত্যুর কারণ হয়েছে।

এছাড়া ৫ বছরের বেশি নয়, এমন ২ মেয়ের মাদক পাচারে জড়িত হওয়া অযৌক্তিক বলে জানান আল-আব্দুল্লাহ।

সংবাদ মাধ্যমটি বলছে, এ সপ্তাহেই জর্ডান সীমান্তের কাছে অবস্থিত গ্রামের বাসিন্দারা মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পৃথক বিবৃতি জারি করেছে।

আরও পড়ুন: ইরানকে বার্তা পাঠালো পাকিস্তান

বিবৃতিতে সীমান্তের ওপারে মাদক ও অন্যান্য পণ্য পাচারকারীদের অপরাধমূলক নেটওয়ার্ক নির্মূল করতে জর্ডানকে সাহায্য করার অঙ্গীকার করা হয়েছে এবং এর পরিবর্তে জর্ডানকে বেসামরিক স্থানগুলোতে বোমা হামলা স্থগিত করতে আহ্বান জানিয়েছে তারা।

সিরিয়ার দ্রুজ ধর্মীয় গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হাজরি আরও বেসামরিক রক্তপাত রোধ করতে জর্ডানের কাছে আবেদন করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের আক্রমণগুলো বিশেষভাবে চোরাকারবারি ও তাদের সমর্থকদের লক্ষ্য করেই হওয়া উচিত।

আরও পড়ুন: ইরানে পাকিস্তানের হামলা, নিহত ৭

আরমানের বাসিন্দা আল-আব্দুল্লাহ জর্ডানকে সিরিয়ার স্থানীয়দের সাথে নিয়ে পাচার কার্যক্রম বন্ধ করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা এমন একটি সমাজ, যা মাদকের উৎপাদন বা ব্যবসাকে মেনে নিই না।

জর্ডান সরকারের উচিত ছিল আবাসিক এলাকায় বোমা হামলা না করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য আমাদের প্রবীণদের সাথে যোগাযোগ করা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা