সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানকে বার্তা পাঠালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সিস্তান-বালোচিস্তান প্রদেশে হামলার পর তেহরানকে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবারের হামলার জবাবে ইরান যদি ফের পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করে, তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্ক চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে।

আরও পড়ুন: দিল্লির তাপমাত্রা আরও নামল

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে জানানো হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) সকালে পাকিস্তান ইরানের সিস্তান-বালোচিস্তান প্রদেশে খুবই সুসংগঠিত এবং সুনির্দিষ্টভাবে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান সবসময় তার ভৌগলিক নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং এসব ইস্যুতে কখনও আপস করে না। আজকের হামলার মূল কারণও এটাই।’

আর ও বলা হয়, ‘ইরান আমাদের প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম দেশ। ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্পূর্ণ সম্মান ও শ্রদ্ধা পাকিস্তানের রয়েছে। কিন্তু বহু বছর ধরে আমরা বলে আসছি যে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা, যারা নিজেদের ‘সারমাচার’ বলে দাবি করে— ইরানে তাদের নিরাপদ স্বর্গ তৈরি করেছে। দেশটির এমন সব জায়গায় তারা সামরিক স্থাপনা ও আস্তানা তৈরি করেছে, যেসব এলাকায় ইরানের কেন্দ্রীয় শাসন দুর্বল; কিন্তু দুঃখজনক হলেও সত্য—এই সন্ত্রাসীদের দমনে তেহরানের কোনো পদক্ষেপ আমাদের কাছে দৃশ্যমান হয়নি।’‘আমরা ইরানকে অনুরোধ জানাচ্ছি, আজকের হামলার জবাবে তারা যেন পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা কোনো হামলা আর না চালায়। ইরান যদি এ অনুরোধ না রাখে, তাহলে তার ফলাফল খুব খারাপ হবে এবং দুই ভাতৃপ্রতিম প্রতিবেশী দেশের সম্পর্ক চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে।’

আরও পড়ুন: হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেই হামলায় বেলুচিস্তানে দুই শিশু নিহতও হয়। পরে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বেলুচিস্তানে ইরানের সরকারবিরোধী ইসলামি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদেলের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

হামলায় এ পর্যন্ত সিস্তান-বালোচিস্তানে ৩ শিশু, ৪ নারীসহ মোট ৯ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা