সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে পাকিস্তানের হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭

বুধবার (১৭ জানুয়ারি) রাতে পাকিস্তান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যম বলেছে, পাকিস্তানের হামলায় চার শিশু ও তিন নারীসহ ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় নিহত ১৬

প্রসঙ্গত, গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পরে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার নিন্দা জানানো হয়। এ কারণে গুরুতর ফল ভোগ করা লাগতে পারে বলেও সতর্কবার্তা দেয় ইসলামাবাদ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের জাহাজে ফের হামলা

জইশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা