সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে ডরমেটরিতে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: ইরানে পাকিস্তানের হামলা, নিহত ৭

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

সরকারি বার্তাসংস্থা সিনহুয়া বলেছেন, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া।অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে।

স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’

চীনের ভবনগুলোতে আগুন এবং অন্যান্য দুর্ঘটনা এবং এসবের জেরে প্রাণহানি অবশ্য বিরল কোনো ঘটনা নয়। ভবনগুলোর নিজস্ব নিরাপত্তায় ঘাটতিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা