সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পারমাণবিক পরীক্ষা চালাল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজসহ ওয়াশিংটন, সিউল ও টোকিওর যৌথ নৌ মহড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পরিক্ষা চালায় দেশটি।

আরও পড়ুন : সিরিয়ায় বিমান হামলা, ১০ বেসামরিক নিহত

শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশগুলোর যৌথ মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেওয়ায় এর জবাবে পিয়ংইয়ং পূর্ব কোরীয় সাগরে পানির নিচে হাইল-৫-২৩ নামের পারমাণবিক অস্ত্র ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

এর আগে পিয়ংইয়ং জানিয়েছিল, দেশটি পানির নিচ দিয়ে পারমাণবিক আক্রমণ করতে পারে— এমন ড্রোনের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এটি হাইলের আলাদা সংস্করণ বলে জানিয়েছিল তারা। হাইল শব্দের অর্থ কোরিয়ায় সুনামি। আর এর মাধ্যমে তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করা যায় বলে দাবি করেছিল দেশটি। তবে বিশ্লেষকরা পিয়ংইয়ংয়ের কাছে এমন অস্ত্র আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে দক্ষিণ উপকূলের জেজু দ্বীপে সামরিক নৌ মহড়া শুরু করে। গত রোববার উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এই মহড়া চালানো হচ্ছে বলে জানায় তারা। এই মহড়ায় তিন দেশের ৯টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ইউএসএস কার্ল ভিনসন।

আরও পড়ুন : বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শত্রুতাপূর্ণ সামরিক তৎপরতার জবাবে উত্তর কোরিয়ার সেনাবাহিনী পারমাণবিক অস্ত্রকে ভিত্তি করে পানির নিচে কাজ করে এমন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা