সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পশ্চিম তীরে সহিংসতায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়ছে। নিহতদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ও ২ জন ইসরায়েলি নাগরিক।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি নাগরিকদের একটি সমাবেশকে লক্ষ্য করে জেনিনে ওই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে চার ভাইও রয়েছেন।

আরও পড়ুন : রুশ হামলায় নিহত ১১

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেনিনে অভিযানের সময় তাদের ‘যানবাহনে... বিস্ফোরক ডিভাইস দিয়ে আঘাত করা’ হলে একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে গাড়িতে থাকা একটি ফিলিস্তিনি মেয়েকে হত্যা করেছে বলে ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। ওয়াফা বলেছে, জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইট ইকসা চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী গুলি চালালে রুকায়া আহমেদ ওদেহ জাহালিন নামের চার বছর বয়সী ওই মেয়ে শিশু নিহত হয়।

আরও পড়ুন : গাজা বসবাসের অযোগ্য

ইসরায়েলি বাহিনী জানায়, জেরুজালেম এবং রামাল্লার মধ্যে অবস্থিত চেকপয়েন্টে একজন ভ্যান চালক অফিসারদের ধাক্কা দিলে তারা গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, ‘সন্ত্রাসীদের গুলি করার ফলে, চেকপয়েন্টে অন্য গাড়িতে থাকা একটি মেয়ে আহত হয়েছে।’

এর আগে, রামাল্লার উত্তরে আবওয়েইন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ইসরায়েলের ঘোষণার প্রতিক্রিয়া জানাল ফ্রান্স

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় উপত্যকায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর সেসময় থেকেই পশ্চিম তীরে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে।

জেনিন এবং এই শহর সংলগ্ন শরণার্থী শিবিরসহ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে, এতে করে প্রায়ই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা