সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলের ঘোষণার প্রতিক্রিয়া জানাল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রকাশ্য উচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না

শুক্রবার (৫ জানুয়ারি) ফরাসি মন্ত্রী জানান, ‘গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই, যেটি ফিলিস্তিনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’

তিনি আরও জানান, “ইসরায়েলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা ‘দায়িত্বহীন’ এবং এটি আমাদের ‘বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে।’ এছাড়া এ ধরনের মন্তব্য ইসরায়েলের দীর্ঘকালীন পরিকল্পনারও পরিপন্থি।” গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং যেটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকরী সমাধান। তবে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত

এছাড়াও লেবাননসহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে বলেন, গাজার বাসিন্দাদের আফ্রিকায় পাঠাতে গোপনে কাজ করছে ইসরায়েল। এর অংশ হিসেবে কঙ্গোসহ কয়েকটি আফ্রিকান দেশের সাথে আলোচনাও করেছে তারা।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৮

ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, গাজায় এমন হামলা চালানো হচ্ছে; যেন এটি একটি ব্যর্থ অঞ্চলে পরিণত হয় এবং গাজার বাসিন্দারা বাধ্য হয়ে অন্যত্র চলে যান।

এদিকে দখলদার ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হওয়ার পর যেসব পশ্চিমা দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ফ্রান্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা