সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৮

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনের ভয়াবহ ভূমিকম্পে জাপানের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫১ জন।

গত সোমবার স্থানীয় সময় বিকেলে জাপানের সিরিজ ভূমিকম্প শুরু হয়। এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৭ দশমিক ৬।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

জাপানের আবহাওয়া ও ভূতত্ত্ব গবেষণা সংস্থার তথ্য মতে, সোমবারের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ ভূমিকম্প হয়েছে দেশটিতে।

এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের উত্তরাঞ্চলীয় নটো প্রশাসনিক বিভাগ। ভূমিকম্পের জেরে জাপান সাগরের তীরে অবস্থিত নটো বিভাগের বিভিন্ন শহরে সুনামির জলোচ্ছ্বাসও হয়েছে।

ভূমিকম্প-জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নটো বিভাগের ইশিকাওয়া জেলার। এই জেলার প্রতিটি শহরের কোনো ভবন-ঘরবাড়ি অক্ষত অবস্থায় নেই। ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন অনেক মানুষ ও হাজার হাজার বাড়িঘর এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পের আঘাত, নিহত ৮

উদ্ধার অভিযানকে গতিশীল করতে দুর্যোগ মোকাবিলা কর্মীদের পাশাপাশি তৎপরতা চালাচ্ছেন জাপানের সেনা ও পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য। উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণসামগ্রীও সরবরাহ করছেন তারা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভূমিকম্পের পর এক বার্তায় জানান, ‘ধ্বংসস্তূপের তলায় এখনও যারা জীবিত অবস্থায় রয়েছেন, তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধারের লক্ষ্য নেওয়া হয়েছে এবং উদ্ধারকারী বানিহীর সদস্যদেরও সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা