সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
করোনা সংক্রমন

মাস্ক বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের হাসপাতালগুলিতে করোনা, ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের অসুস্থতা বৃদ্ধিতে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হাসপাতালগুলিতে রোগী এবং সেবা প্রদানকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডঃ অশ্বিন ভাসান বলেছেন, শহরের ১১টি সরকারি হাসপাতাল, ৩০টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫টি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য কেয়ারে পুনরায় মাস্ক পরিধান বাধ্যতামূলক চালু হয়েছে।

আরও পড়ুন : হিজবুল্লাহর ৯ সদস্য নিহত

এছাড়া শিকাগোর রাশ ইউনিভার্সিটি মেডিক্যাল সিস্টেম বলেছে, ‘ক্যাম্পাসের কিছু এলাকায় রোগী, দর্শনার্থী এবং সেবা কর্মীদের হাসপাতালের অনুমোদিত মাস্ক পরতে হবে। এর মধ্যে রয়েছে রোগীর নিবন্ধন এবং ক্লিনিকাল ওয়েটিং এলাকা।’

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাপ্তাহিক তথ্য মতে, গত ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে করোনায় ২৯ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ১৬ ভাগ বেশি। একই সময়ে ১৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন : ইরানে অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১০৩

করোনা মাহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লাখেরও বেশি মনুষ মারা গেছেন। সিডিসি জানায়, অন্যান্য উন্নত দেশের তুলনায় এটি অনেক বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা